৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়ায় অষ্টম শ্রেনীর ছাত্রের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষন মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৯
ভান্ডারিয়ায় অষ্টম শ্রেনীর ছাত্রের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষন মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

নিজস্ব প্রতিনিধি: অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিশু মেহেদী হাসানের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষন মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সহপাঠী শিক্ষার্থীরা ও এলাকাবাসী। গৌরীপুর ইউনিয়নের মধ্য পৈকখালী দ্বিপ হ্যাচারী সম্মুখ সড়কে আজ বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত মানবন্ধন কর্মসুচী পালিত হয়। ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি (জেপি) এর যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম পান্নু, মোঃ শওকত হোসেন কাইউম, মোঃ আলআমিন প্রমূখ।
এ ছাড়া রাজাপুর উপজেলার সাউথ বড়ইয়া নাছিমা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তার সহপাঠী শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে পৃথক মানববন্ধন কর্মসুচী পালন করে।
এ সময় বক্তরা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অনতিবিলম্বে সঠিক তদন্ত পূর্বক এ মামলা প্রত্যাহারের জন্য দাবী জানান।
উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর রোববার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের মধ্য পৈকখালী গ্রামের এক গৃহবধু উক্ত মেহেদী হাসানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করলে (মামলা নং ২৩ তাং ২৯/০৯/২০১৯ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) থানা পুলিশ মেহেদী হাসানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

Manual1 Ad Code