৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

★★ কাদামাটি ★★

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৯
★★ কাদামাটি ★★

Manual8 Ad Code

শোভা রাণী বিশ্বাস—-
জীবনে কখনও যারা
কাদা দেখো নাই,
যদি দেখো চলে এসো
আমাদের গাঁয়।
চকচক করে কাদা
যতোদুর চোখ যায়,
দেখে চোখ জুড়াবেই
শতভাগ বলে যাই।
বর্ষা এলে পরে
সাথী হয় ঘর যে,
বেরোবে যে বাইরে
তার পথ নাই রে।
স্কুলে যাবে সব
তারপথ বন্ধ,
পড়ালেখা শিকে তুলে
হয়ে থাকে অন্ধ।