৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারী ডিমলায় BRIGHT STAR সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
নীলফামারী ডিমলায় BRIGHT STAR সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Manual7 Ad Code

সিরাজুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় একটি ভিন্নধর্মী সংগঠন BRIGHT STAR ( মাদক ও বাল্য বিবাহ বিরোধী সংগঠন) ২০১৮ সালের এই দিনে চালু হয়। প্রতিষ্ঠাতা ও সভাপতি নুপুর আক্তার বলেন, একটি নাটক লিখতে গিয়ে মনে হল কিছু করা দরকার,, যেই চিন্তা সেই কাজ,, শ্লোগানকে সামনে রেখে ম্যসেজ গ্রুপ থেকে পাবলিক গ্রুপ এর

Manual8 Ad Code

পর ব্যানার তৈরি করতে গিয়ে কিছু স্যার এর সহযোগিতায় সাথে ৩-৪ টা স্কুল কলেজে সেমিনার করার অনুমতি পেয়ে ৫ জন সদস্য নিয়ে শুরু করেন। কিন্তু বর্তমানে সংগঠনে সদস্য সংখ্যা ২০০ জনেরও বেশি। সাধারন সম্পাদক আল-আমিন ও সহ-সাধারন সম্পাদক রুহুল আমিন বলেন আমদের সংগঠনটির মূল লক্ষউদ্দ্যেশ্য মাদক, বাল্য বিবাহের পাশাপাশি প্রকৃতিক দুর্যোগে ত্রান ও অসহায়দের খাদ্য ও বস্ত্র বিতরণ এবং জরুরী ভিত্তিতে ব্লাড

Manual8 Ad Code

দেয়া। আজ পর্যন্ত ২৬৫ ব্যাগ ব্লাড ডোনেট করা সহ নাটক ও সভা সেমিনারের মাধ্যমে গ্রামের মানুষকে সচেতন করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আরও বলেন, আজ আমরা সফল কারন ১ বছরের মধ্যে গুটি গুটি পায়ে ১০ টি ইউনিয়নের গন্ডি পেরিয়ে ৬ টি উপজেলার সেবায় এগিয়ে যাচ্ছে,, আমাদের এই ছোট সংগঠনে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে তাদের কাছে কৃতজ্ঞ।

Manual2 Ad Code

পরিশেষে প্রতিষ্ঠাতা,নুপুর আক্তার বলেন বিধবা ও স্বামী পরিতাক্ত নারীদের সাবলম্বি করার লক্ষে আমাদের নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছি বলে সকলের সহযোগিতা কামনা করেন।