৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বিশিষ্ট জনের স্মরণে ইসলামপুর ইউনিয়নে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
বিশিষ্ট জনের স্মরণে ইসলামপুর ইউনিয়নে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual5 Ad Code

জামরুল ইসলাম রেজা,ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট, ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সাবেক জেনারেল সেক্রেটারী ও ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সহকারী প্রধান শিক্ষক মিরাজ উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ফরিছ উদ্দিন ও হোসেন আহমদ মেম্বার এর ইন্তেকালে গতকাল শুক্রবার ইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

নোয়াগাঁও গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও যুবনেতা নাজমুল হাসান জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন ফতেহপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর শামসুল আলম, নোয়াগাঁও গনেশপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ইমাম উদ্দিন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এডভোকেট বদর উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট সুফি আলম সোহেল, মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক কবি রুহুল ফারুক, ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সাবেক সেক্রেটারী আব্দুল হাই আজাদ, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু সহিদ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আবুল হাসান, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল ঢাকার কর্মকর্তা হাফিজ খালেদ আহমদ, গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সামছুর রহমান সাদিক, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, প্রাক্তন শিক্ষক কামরুজ্জামান, সহকারী শিক্ষক সাব্বির আহমদ, প্রাইম লাইফ ইন্সোরেন্স লিমিটেডের ছাতক অফিসের ইনচার্জ আওলাদ হোসেন, মরহুম হোসেন আহমদ মেম্বার এর সন্তান আখলাক হাসান।
মাহফিলের সমাপনীতে মরহুমদের আত্নার মাগফিরাত ও শোকাহত পরিবারের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন নোয়াগাঁও গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান।

Manual4 Ad Code

নাগরিক শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী আফাজ উদ্দিন, হাজী ফারুক আহমদ, হাজী নাজিম উদ্দিন মেম্বার, হাজী কফিল উদ্দিন, হাজী দুদু মিয়া, হাজী মখলিছ আলী, হাজী শুকুর উদ্দিন, হাজী ওয়ারিছ আলী মেম্বার, মাওলানা সাইফুল আলম, ব্যাংকার জাকির হোসেন জুয়েল, আহসান উদ্দিন, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নজমুল হোসেন, ছাত্রনেতা খালেদ হাসান, হাফিজ কাওসার আলম, বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমান, হাজী ওয়ারিছ আলী, আব্দুল আজিজ, হাজী শামসুল ইসলাম, আলফুজ্জামান, হাজী শামসুল হক, হাজী নবী হোসেন, নুরুন্নবী লেচু মিয়া, ইকবাল হোসেন, শামসুল হক মোল্লা, শের আলী, বিলাল আহমদ, হাজী আশরাফ উদ্দিন, হাজী আরিছ উদ্দিন, হাজী আতিক মিয়া, হাজী লুলু মিয়া, সদর উদ্দিন, মুক্তার হোসেন, উত্তর সুরমা ইসলামী সোসাইটির সেক্রেটারী ইঞ্জিনিয়ার ইব্রাহীম সাদেক, যুব ও সমাজ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, কার্যকরি পরিষদ সদস্য শামসুল ইসলাম, নঈম উদ্দিন, সাব্বির আহমদ, সম্মিলিত নাগরিক ফোরামের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, দুলাল মিয়া, ইসলামী সংগীত শিল্পী রাকিব আহমদ, আবু উবায়দা সুমন প্রমুখ।

Manual5 Ad Code