৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম বাকলিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
চট্টগ্রাম বাকলিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

Manual3 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

চট্টগ্রাম নগরের বাকলিয়ার বগার বিল এলাকায় অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ সৈয়দুর রহমান প্রকাশ বাবুল (৪৫) ও স্বপ্না বেগম (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত বাবুল কক্সবাজার টেকপাড়া নুরুল আফসার চেয়ারম্যানের বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে ও স্বপ্না সন্দ্বীপের শেখ সুকানীর বাড়ির মৃত মো. ফোরকানের স্ত্রী।
স্বপ্না বর্তমানে হালিশহর ভোলা ফকিরের নতুন বাড়ি, কুড়িপুকুরের পশ্চিমপাড়ে বসবাস করছেন।

Manual1 Ad Code

নগর গোয়েন্দা (উত্তর) কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার বগার বিল এলাকায় অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ সৈয়দুর রহমান প্রকাশ বাবুল ও স্বপ্না বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

Manual4 Ad Code

তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।