৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

মোস্তাক আহমেদ শাহিনকে গ্রেফতার হয়েছেন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
মোস্তাক আহমেদ শাহিনকে গ্রেফতার হয়েছেন

Manual7 Ad Code

মাসুদ রানা, ভোলা থেকে :  ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শাহিন ফের গ্রেফতার হয়েছেন। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, গেল রাত্র ১ঃ৩০ ঘটিকায় ভোলা থানার ৩০-৪০ জন পুলিশ তাঁর বাসা ঘেরাও করে তাঁকে আইসিটি মামলার কথা বলে গ্রেফতার করে ভোলা থানায় নিয়ে আসে।

Manual7 Ad Code

রাত্র ২ঃ০০ ঘটিকায় ভোলা থানার ওসি এনায়েত হোসেন কে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, সকালে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগেও একাদিক বার মোস্তাক শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলার মেয়র মনিরুজ্জামান হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে পরবর্তীতে আওয়ামীলীগ অফিস ভাংচুর মামলা ও তজুমুদ্দিনের ডাকাতি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর পর তাকে গ্রেফতার করে ইয়াবা মামলায় চালান করে ডিবি পুলিশ। ফের আজ রাতে তাকে আবার আটক করে থানায় নিয়ে আসছে। তবে এখন পর্যন্ত তাকে কি মামলায় আটক করেছে তা বিস্তারিত না জানা গেলেও ধারণা করা হচ্ছে সরকারের চলমান শুদ্ধি অভিযান নিয়ে লেখা লেখি করায় তাকে আটক করা হয়েছে। তবে পুলিশ সুপার কার্যালয় থেকে সকালের মধ্যেই বিস্তারিত জানা যাবে তাকে ফের কেন গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code