৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মরহুম হাজি মোঃ বাবুল মিয়া প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে শোক সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মরহুম হাজি মোঃ বাবুল মিয়া প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে শোক সভা

Manual5 Ad Code

শেখ মোঃ ছাদিম, বিশেষ প্রতিনিধিঃ

গতকাল ২৫ সেপ্টেম্বর, বুধবার, জালালপুর ইউনিয়ন অফিস মাঠে, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে,
জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মরহুম হাজি মোঃ বাবুল মিয়া ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মরহুম মোঃ সাজ্জাদ মিয়া এবং প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জনাব এন ইউ চেরাগ আলী সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব ওয়েছ আহমদ এবং ছাত্রনেতা জাকারিয়া উল হকের যৌথ পরিচালনায় –
যুবলীগনেতা আব্দুল আহাদ সেজুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
সিলেট -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এম পি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এডভোকেট নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক জনাব সাইফুল আলম রুয়েল, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব কবির আহমদ, বালাগঞ্জ উপজেলার পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোস্তাকুর রহমান মফুর, জেলা সদস্য জনাব শহিদুর রহমান সাহিন, জনাব এ আর সেলিম, -জালালপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ জনাব আওলাদ হোসেন, জেলা কৃষজ লীগের সভাপতি, মরহুম হাজি মোঃ বাবুল মিয়া হজ্ব পালনের সহযাত্রী হাজি জনাব নিজাম উদ্দিন, হাজি জনাব আকরাম হোসেন, হাজি জনাব দিলু মিয়া,হাজি জনাব মাও. মো. ইয়াকুব আলী,

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজ্জাক হোসেন, জনাব শাহ আলী রেজা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাও. সুলাইমান হোসেন।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন মরহুম বাবুল মিয়া সাহেব, একজন ভাল সমাজ সেবক ছিলেন, এবং শিক্ষার বিস্তার, সুন্দর সমাজ প্রতিষ্ঠা আর গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠায় মরহুম বাবুল মিয়া নিরলসভাবে কাজ করে গেছেন। তার পরিশ্রমে জালালপুরের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন,
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আওয়াল কয়েছ, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাছিত রানা, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আখতার হোসেন, মোল্লার গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জবরুল ইসলাম জগলু মেম্বার, লালা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব বুলবুল আহমদ , সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মুহিত হোসেন, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদির খছরু, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী রজত চক্রবর্তী, হযরত শাহজালাল রঃ উচ্চ

Manual1 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু আশিষ কুমার পাল, মহানগর যুব লীগের অন্যতম সদস্য জনাব মুজিবুর রহমান মেম্বার, জনাব খালেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক জনাব আশিক আলী, তরুন আওয়ামী নেতা জনাব ডাঃ কামাল আহমদ, জালালপুর ইউনিয়ন আওয়ামী যুব লীগের আহবায়ক শায়েক আহমদ, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ শাকিল, স্বেচ্ছাসেবক লীগ জালালপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক রুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব সদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক জনাব ফারহান সাদিক, উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তাওহিদুল হাসান হিবলু, শাহ আলম, মাহফুজ আহমদ, নাসিম আহমদ।

Manual6 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -সাংবাদিক জনাব জাহাঙ্গীর আলম মুশিক, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আতিকুর রহমান মাষ্টার, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সেলিম আহমদ মেম্বার, এমপি মহোদয়ের একান্ত সহকারী জনাব জুলহাস আহমদ, হযরত শাহজালাল রঃ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মাও. ফখরুল ইসলাম, জনাব আব্দুল কাদির, জনাব মোশাররফ হোসেন, মহানগর যুব লীগ নেতা ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য জনাব নিজাম আহমদ, যুবলীগ নেতা জনাব শাহেল আহমদ চৌধুরী কামাল, গাঁও গ্রামের চ্যানেলের প্রধান সম্পাদক শেখ মোঃ ছাদিম প্রমুখ। অনুষ্ঠানটি গাঁও গ্রামের চ্যানেলের প্রচার করা হবে।

Manual8 Ad Code