৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানের লামায় ইয়াবাসহ ফের ইউপি সদস্যে আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০১৯
বান্দরবানের লামায় ইয়াবাসহ ফের ইউপি সদস্যে আটক

Manual8 Ad Code

 

উনুয়ই মার্মা রুহি (বান্দরবান)প্রতিনিধি :

Manual5 Ad Code

বান্দরবান পার্বত্য জেলার লামায় ৩৮ পিস ইয়াবা সহ আবারো আব্দুল মালেক (৩৮) মেম্বারকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশাররফের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় লামা পৌরসভার লাইনঝিরি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার মৃত দানু মিয়ার ছেলে।

Manual3 Ad Code

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ইয়াবা সহ ইউপি মেম্বারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে আগেও বেশ কয়েকটি মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।

Manual5 Ad Code