৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কাউটস ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কাউটস ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
‘‘পৃথিবীকে যেমন পেয়েছ তার চেয়ে অধিকতর সুন্দর রেখে যেতে চেষ্টা কর’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ স্কাউটস শিবগঞ্জ উপজেলা আয়োজিত কাউন্সিল সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা স্কাউটের সহ-কমিশনার মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, কমিশনার মীর মোস্তাফিজুর রহমান, সম্পাদক রবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামসহ অন্যরা।
কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও সুপারিশকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কমিশনার ও উজিরপুর বাবুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামকে সম্পাদক নির্বাচিত করে ২৩ জনের প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়। এছাড়া তিনজন বিশিষ্ট একটি অডিট কমিটি অনুমোদন দেয়া হয়।

Manual3 Ad Code