৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
শিবগঞ্জে স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

সিফাতুল্লাহ, (শিবগঞ্জ প্রতিনিধি)ঃ- “পৃথিবীকে যেমন পেয়েছ তার চেয়ে অধিকতর সুন্দর রেখে যেতে চেষ্টা কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস শিবগঞ্জ উপজেলা আয়োজিত ত্রৈ-বার্ষিক সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউটস সদস্যরা।

উপজেলা স্কাউটের সহ-কমিশনার মনিরুজ্জামানের সঞ্চালনায় আগামী ৩ বছরের জন্য কাউন্সিল গঠন করা হয়। কাউন্সিলে জন্য পদাধিকার উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও সুপারিশকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কমিশনার, উজিরপুর বাবুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামকে সম্পাদককে নির্বাচিত করে ২৩ জনের প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

উল্লেখ্য, তিনজন সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি অনুমোদন দেয়া হয়।