৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মনাকষায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মনাকষায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ 

Manual1 Ad Code

শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মৃত ধীরেন নাথের স্ত্রী, শ্রী মতি সুবৃত্তি (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিন জানান, মঙ্গলবার সকালে ওই বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশের খবর দেয়। পরে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Manual3 Ad Code

প্রাথমিকভাবে বৃদ্ধার গলা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Manual1 Ad Code