এইচ এম নাছির উদ্দিন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
হ্যালো ওসি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের মাননীয় কমিশনার ও ডিসি পোর্ট মহোদয়ের নির্দেশনায়, সিএমপি’র ইপিজেড থানার চৌকস অফিসার ইনচার্জ মীর মোঃ নূরুল হুদা এর পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করায় ইপিজেড থানা এলাকার জনসাধারণ ও ভুক্তভোগী, বিচার প্রার্থীদের সমন্বয়ে “হ্যালো ওসি” নিয়ে হাজির হচ্ছেন থানা এলাকার জনসাধারণের দোরগোড়ায়।
“হ্যালো ওসি” ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ ওসি হাজির হয়েছেন ইপিজেড থানাধীন ফ্রিপোর্টস্থ গার্মেন্টস শিল্পনগরী সিইপিজেড এলাকায়। হাজার হাজার গার্মেন্টস পেশাজীবি সহ এলাকার জনসাধারণের অভাবনীয় সাড়া লক্ষ্য করা গেছে, মানুষ প্রানখুলে তাহাদের অভিযোগ ও পুলিশী সেবা সম্পর্কে জানার জন্য হাজির হয়েছেন।
উপস্থিত লোকজন তাদের সংশ্লিষ্ট থানার ওসিকে তাদের অভিযোগের কথা বলার পর তাৎক্ষনিক সমাধানও দিচ্ছেন। আর কিছু কিছু অভিযোগ বা সমস্যা সমাধান কল্পে নোট নিয়ে সেগুলো আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দিচ্ছেন।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মুলমন্ত্রে উজ্জীবিত হয়ে আগামীতে ইপিজেড থানা এলাকার বিভিন্ন স্থানে “হ্যালো ওসি” কার্যক্রমের মাধ্যমে ভুক্তভোগীরা আরো অধিকতর পুলিশি সেবা পাবেন বলে আমরা আশাবাদী।
এতে উপস্থিত ছিলেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃনুরুল হুদা, ইপিজেড থানার ওসি তদন্ত কর্মকর্তা মোঃ ওসমান গনি, ইপিজেড পুলিশ বিট ফাঁড়ির ইনচার্জ মোঃ সাজেদ কামাল আরো উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃইমরুল কায়েছ, এজিএস জনাব মোঃ জোবায়ের খলিল দিপু এবং সাধারণ জনগণ।