৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট ইউনিয়নের বিধবা-বয়স্ক-প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট ইউনিয়নের বিধবা-বয়স্ক-প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরন

Manual8 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual8 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধীর সুবিধা ভাতা ভোগীদের মাঝে সুবিধা ভাতা ভোগী কার্ড বিতরণ করেছেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মোহা. বেনাউল ইসলাম।

Manual3 Ad Code

সোমবার দিন ব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ও সন্ধ্যায় কানসাট পুখুরিয়াস্থ চেয়ারম্যান বেনাউল ইসলামের কার্যালয়ে বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধীর সুবিধা ভাতা ভোগীদের মাঝে সুবিধা ভোগী কার্ড বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ওয়ার্ড সদস্য ও কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মো. তাজেরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মো. আবুল কালাম, কানসাট ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সালেহ বাবুল, সাধারণ সম্পাদক মো. রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ইউপি চেয়ারম্যান ও কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মোহা. বেনাউল ইসলাম বলেন, কানসাট ইউনিয়নের বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধীর সুবিধা ভাতা ভোগীদের মাঝে এই সুবিধা ভাতা ভোগী কার্ড বিতরণ করা হয়েছে। এখনো এই কার্যক্রম চলমান রয়েছে।

Manual6 Ad Code