৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এসি ল্যান্ড মো. বরমন হোসেন সিনিয়র সহকারী সচিব হলেন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এসি ল্যান্ড মো. বরমন হোসেন সিনিয়র সহকারী সচিব হলেন

Manual4 Ad Code

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual5 Ad Code

সম্প্রতি সরকারিভাবে প্রকাশিত নতুন গেজেটের মাধ্যমে সিনিয়র সহকারি সচিব হলেন মো. বরমান হোসেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এর পর ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন।

Manual7 Ad Code

২০১৪ সালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করলে সেখান থেকে পদায়িত করা হয় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে। পরে ২০১৪ সালের ১০ আগস্ট হতে এপ্রিল ২০১৭ পর্যন্ত নোয়াখালী কালেক্টরেটে এনডিসি, আরডিসি, এলএও, ট্রেজারি অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে উচ্ছেদ অভিযান, মোবাইল কোর্টসহ বিভিন্ন ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজশাহী বিভাগে বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় যোগদান করে আরডিসি ও এলএও হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালের ১৫ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও ভোলাহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

Manual7 Ad Code