৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়ায় সাউথ বেঙ্গল রোডের বেহাল অবস্থা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
নওয়াপাড়ায় সাউথ বেঙ্গল রোডের বেহাল অবস্থা

Manual6 Ad Code

এস.এম. আহাদ হোসেন, অভয়নগর, প্রতিনিধিঃ
অভয়নগরের ভাঙ্গাগেটস্থ সাউথ বেঙ্গল রোডের বেহাল দশা। উপজেলার নওয়াপাড়া পৌরসভার অন্তগত ২নং ওয়ার্ডের ভাঙ্গাগেটস্থ সাউথ বেঙ্গল রোডের অবস্থা বর্তমানে ভয়াবহ হয়ে দাড়িয়েছে। রাস্তার পিচ উঠে খানা খন্দের সৃষ্টি হয়েছে। রাস্তাটি একে বারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ভাঙ্গাগেট থেকে শুরু করে। ধোপাদী নতুন বাজার পর্যন্ত প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার এই রাস্তাটি।
কিন্তু ভাঙ্গাগেট থেকে শুরু করে লক্ষীপুর চৌরাস্তা বায়তুল করিম জামে মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এই রাস্তাটি রয়েছে খারাপ অবস্থায়। এই অবস্থায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেই সাথে বৃষ্টির সময়কার অবস্থা আরো ভয়াবহ। সেই সাথে প্রায় দূর্ঘটনা ঘটছে থাকছে যানযট। এই এলাকার বেশির ভাগ লোকই এখন কাপাশহাটি গ্রামের মধ্যকার রাস্তা ব্যবহার করে।দীর্ঘদিন এই সমস্যায় ভুক্তভোগী অসহায় জনতা রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন জানিয়েছেন।