৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনু গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
চট্টগ্রামে যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনু গ্রেফতার

Manual4 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরীর চকবাজার ওয়ার্ড শাখার সংগ্রামী যুবনেতা নুর মোস্তাফা টিনু’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ,
রোববার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার আগে নগরীর শুলকবহর এলাকা থেকে তাকে আটক করা হয়।

Manual5 Ad Code

রাত ১২টার পর টিনুকে সঙ্গে নিয়ে তার চকবাজারের বাসায় তল্লাশি চালায় র‌্যাব। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার সাফায়েত ফাহিমের নেতৃত্বে এ সময় যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর চকবাজারের বাসা ঘিরে ফেলা হয়। বেশ অনেকটা সময় ধরে এ সময় ওই বাড়ির আশেপাশে কাউকে যেতে দেয়নি র‌্যাব সদস্যরা।

Manual4 Ad Code

উলেখ্য নুর মোস্তাফা টিনু বঙ্গবন্ধুর আদর্শে গড়া একজন সাহসী সৈনিক তিনি স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী ও ঘৃণীত রাজাকার অঙ্গ সংগঠন শিবির’কে কিছুদিন আগে তার প্রচেষ্ঠায় তার নেতৃত্বে চট্টগ্রাম সরকারী কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে বিতাড়িত করে, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ সংগঠন ও স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান অটুট করে মাদার অব হিউমিনিটি দেশরত্না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত’কে শক্তিশালী করার অপরিসীম ভূমিকা পালন করেছেন।

Manual8 Ad Code