৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অবৈধ বালাইনাশক অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৯

Manual4 Ad Code

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

অবৈধ বালাইনাশক বিক্রিসহ বিভিন্ন অপরাধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুর্লভপুর ও কানসাট ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন।

Manual8 Ad Code

বরমান হোসেন জানান, অভিযানে বিনা লাইসেন্সে ব্যবসা করা, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর বাজারের দোকান মালিক ডলার হোসেনকে ১২ হাজার ও একই অপরাধের দায়ে কানসাট ইউনিয়নের পুকুরিয়া মোহনবাগ এলাকার দোকান মালিক মেহবুবুর রহমানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার সুলতান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ (এসএপিপিও) সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code