৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে র্র্যাব কর্তৃক ইয়াবা সহ আটক-১

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে র্র্যাব কর্তৃক ইয়াবা সহ আটক-১

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা এলাকায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার পুলিশ সহকারী মো. আজমল হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৯৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃত ব্যক্তি, চঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার মো. আফসার আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮)।
রোববার দিবাগত রাত ১টার দিকে র‌্যাবের পাঠানো ই-মেইল থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নিমতলা হতে শান্তির মোড় গামী পাকা রাস্তার পশ্চিমে ফকিরপাড়া মহল্লার স্পোর্টস কর্ণারের সামনে ১জন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

Manual7 Ad Code

খবর পাবার পর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত সে এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৯৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে শহিদুলকে গ্রেপ্তার করে। এ সময় ২টি মোবাইল ফোন, সীমকার্ড ৩টি, মেমোরী কার্ড ১টি, ১টি মোটরসাইকেল ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।