১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সরকারি চাল চুরির দায়ে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আটক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫
সরকারি চাল চুরির দায়ে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আটক

Manual2 Ad Code

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সরকারি ভিজিএফের চাল চুরি ও কালোবাজারির অভিযোগে দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক, চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

(৫ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual1 Ad Code

এর আগে উপজেলা প্রশাসন আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান শুক্কুরে র বাড়ি থেকে ৩৫০ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করে। এ ঘটনায় গত বছরের ১ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে শুক্কুর এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বুধবার ৫ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে পটুয়াখালী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মুজিবর রহমান টোটোন বলেন, সরকারি চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত চেয়ারম্যান আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual7 Ad Code