৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

অসহায় বিধবা মায়ের জন্য সহযোগিতার হাত বাড়াল- মামাজ

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯
অসহায় বিধবা মায়ের জন্য সহযোগিতার হাত বাড়াল- মামাজ

Manual3 Ad Code

সাইদুল ইসলাম(কসবা প্রতিনিধি)

Manual7 Ad Code

কসবা উপজেলার শাহপুর গ্রামের মৃত বাছির মিয়ার স্ত্রী হনুফা বেগম,স্বামী মারা গেছে অনেক বছর হল, একটি মেয়ে সেও প্রতিবন্ধী। মেয়েটি ছিল স্বামী ছাড়া তার বেচেঁ থাকার শেষ অবলম্বন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই মেয়েটিও টাকার অভাবে বিনা চিকিৎসায় মরল!এখন হনুফা বেগম পেট চালাতে অন্যের বাড়িতে কাজ করছে।অভাব অনটনের সংসারে তার থাকার জন্য ঘরে একটা চৌকিও নাই,মাটিতেই তার শোতে হয়,তাই এ বিষয়টি মানব কল্যাণ সংঠন “মানুষ মানুষের জন্য (মামাজ)” এর দৃষ্টি গোচর হলে সংগঠনটির পক্ষ থেকে তার জন্য একটি নতুট খাট কিনে তার বাড়িতে পৌঁছে দেন সংগঠনটির পরিচালক ডা.এম আনোয়ার হোসাইন।সংগঠনের উপদেষ্টা এম.জি মোস্তফা,সদস্য মোশারফ,ইমরান হোসাইন ও আব্দুল্লাহর ব্যক্তিগত বরাদ্দ থেকে এই খাট কেনা হয়।নতুন খাট পেয়ে হনুফা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual1 Ad Code