১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাদুল্যাপুর উপজেলায় ১ কেজি গাজাঁসহ ১ জন গ্রেফতার

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৪
সাদুল্যাপুর উপজেলায় ১ কেজি গাজাঁসহ ১ জন গ্রেফতার

Manual3 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: পুলিশ সুপার মোঃ কামালহোসেন মহোদয়, গাইবান্ধার

Manual7 Ad Code

নির্দেশনায় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে
এসআই মোঃ আব্দুল গোফাফার, এএসআই মোঃ সাহেদুল ইসলাম, এএস আই মোঃ আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানাধীন ০৭নং ইদিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত একবারপুর মৌজাস্থ সজিব ইট ভাটার পূর্ব পার্শ্বে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অদ্য ০২/০৩/২০২৪ ইং বিকাল ১৬:৩০ ঘটিকায় কুড়িগ্রাম টু বগুড়াগামী অলংকার ক্লাসিক নামীয় যাত্রীবাহী বাস যাহার রেজিঃ রাজঃ মেট্রো জ-১১-০০৭০ তল্লাশি কালে অভিনব কায়দায় শরীরের দুই পায়ে ও কোমরে পেচানো ও বিশেষ কায়দায় লুকায়িত ০১ (এক) কেজি শুকনা গাঁজা যাহার অনুমান মুল্য-২৫,০০০/- টাকা সহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ রাজু শেখ (৪২), পিতা-মৃত মজিবর শেখ, মাতা-মৃত হালিমা বেগম, সাং-জয়পুরপাড়া (ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর পাশে), থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে আটক করা হয়। তার নামে একাধিক মাদক মামলা আছে।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।

Manual8 Ad Code