৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে মিথ্যা ও মানহানীকর তথ্য প্রকাশ করায় সানি গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে মিথ্যা ও মানহানীকর তথ্য প্রকাশ করায় সানি গ্রেফতার

Manual3 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

Manual1 Ad Code

ফেসবুকে মিথ্যা ও মানহানীকর তথ্য প্রকাশ করায় সানি গ্রেফতার নামক যুবক গ্রেপ্তার হয়েছে। জানা গেছে গত ২৬ জুন ২০১৯ তারিখে সদর উপজেলার উড়শীউড়া গ্রামের সাফায়েতুল ইসলাম সানি ফেসবুক আইডি হতে ষড়যন্ত্রমূলক ভাবে ব্রাহ্মণবাড়িয়া ০৩ আসনের সাংসদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা ও মানহানীকর তথ্য প্রচার করে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলার ঘটনায় জড়িত আসামী সাফায়েতুল ইসলাম সানি (২৮), পিতা-মৃত নজরুল ইসলাম ওরফে নুরু মিয়া, সাং-উরশিউড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ,’ মুহাম্মদ সেলিম উদ্দিন এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র)/ধর্মজিত সিংহ ২৭ আগষ্ট ডিএমপি ঢাকাস্থ মোহাম্মদপুর ও বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে যারা বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম করিতেছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।। সকলকে ফেসবুকে কোন আক্রমনাত্মক মিথ্যা ও মানহানীকর তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য আহবান করা হয়েছে।

Manual5 Ad Code