১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে হাটকড়ই বাজার যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৩
নন্দীগ্রামে হাটকড়ই বাজার যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বেনজিরের সভাপতিত্বে এ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।

সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেন, হাটকড়ই বাজার আওয়ামী লীগের সভাপতি অরুণ কিশোর চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা প্রসন্ন চন্দ্র বাবু, হাটকড়ই বাজার বণিক সমিতির সভাপতি হাফিজুর রহমান, হাটকড়ই বাজার যুব সংঘের সভাপতি মেহবুব মেজবান, সাধারণ সম্পাদক তানভীর হাসান তৌহিদ ও সমাজসেবক মাহাতাব চন্দ্র প্রমুখ।

Manual2 Ad Code

এ উদ্বোধনী ফুটবল টুর্ণামেন্টে কাহালুর সুমন ফুটবল একাডেমি ৫-০ গোলে নন্দীগ্রামের সূর্য তরুণ ফুটবল একাডেমিকে হারিয়েছে।

Manual6 Ad Code