১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে পাকাকরণ কাজের দুটি সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি টিটু

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৩
নাগরপুরে পাকাকরণ কাজের দুটি সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি টিটু

Manual2 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে পাকাকরণ কাজের দুটি সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি টিটু। রবিবার বিকেলে এ এ সড়ক দুটি আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তুর করা হয়। নাগরপুর

Manual3 Ad Code

গয়হাটা ইউনিয়নের গয়হাটা – পুকুরিয়া এবং ভারড়া ইউনিয়নে ভারড়া উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়
থেকে শাখাইল,উলাডাব( খেয়াঘাট) পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, টাংগাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
রবিবার (১৫ অক্টোবর), বিকেলে এই দুটি নতুন সড়ক সরাসরি পরিদর্শন ও সেই সাথে ডাঙ্গা শালীনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। টাঙ্গাইল ৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। এই সড়ক দুটির পাকাকরণ কাজ আরম্ভ হওয়ার ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনিছুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলীম দুলাল,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শেখ শামসুল হক,গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, ইউপি সদস্য খন্দকার আঃ বাতেন, মোঃ জাকির হোসেন তালুকদার সহ ইউনিয়ন আওয়ামীলীগ এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code