৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব হরিলুটের সংবাদ প্রচার করায়, যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েলের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ও জেলার সাংবাদিক সমাজ। রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা ও উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরাও অংশ গ্রহন করে। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি জাফরুল আলম।
এ সময় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে করা মানহানি মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক-সূজনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৫ আগষ্ট সোনামসজিদ স্থলবন্দরের ৩০০ কোটি টাকার রাজস্ব হরিলুটের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল ও তার ভাইয়ের বিরুদ্ধে যমুনা টেলিভিশনে একটি অনুসন্ধানী রির্পোট প্রচার করা হয়। তারই প্রেক্ষিতে সাংসদ শিমুলের ভগ্নিপতি এ্যাডভোকেট মোঃ আনোয়ার সাদাত অতনু বিশ্বাস বাদী হয়ে একটি মানহানির মামলা দায়ের করেন।

Manual4 Ad Code