১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

চাটখিলে অস্ত্র সহ দুই মামলার এক আসামী গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৩
চাটখিলে অস্ত্র সহ দুই মামলার এক আসামী গ্রেফতার

Manual1 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:চাটখিলে অস্ত্র সহ দুই মামলায় এজহারভুক্ত এক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে একটি লোহার তৈরি পাইপ গান, দুটি বারো বোর কার্তুজ ও একটি বারো বোর কার্তুজের খোঁসা উদ্ধার করে। গ্রেফতারকৃত মোঃ সলিম (৪০) উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের রুহিতখালী গ্রামের সিদ্দিক উল্যাহ’র ছেলে।

Manual5 Ad Code

চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামী সলিমকে রোববার দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে এরআগেও ০২ টি মামলা রয়েছে। চাটখিল থানার এফআইআর নং-৮/১৫২, তারিখ- ২১ সেপ্টেম্বর, ২০২০; ধারা- ১৪৩/৩২৩/৪৩৫/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০; এর এজহারভুক্ত আসামী সলিম। এছাড়াও অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নিয়মতি আরেকটি মামলা রুজু করা হয়েছে।

Manual3 Ad Code