১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন এমপি টিটু

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৩
নাগরপুরে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন এমপি টিটু

Manual2 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন এমপি টিটু।

Manual2 Ad Code

শুক্রবার ২৫ আগষ্ট সকাল হতে দিনব্যাপী গয়হাটা ইউনিয়নে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে পরিদর্শন করন, টাংগাইল -৬ নাগরপুর -দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। এসময় উপস্থিত দলীয় নেত্রবৃন্দ
ও জনসাধারণের খোঁজখবর নেন। দলীয় নেতাকর্মী ওয়ার্ডের ভোটারদের খোঁজখবর নিয়ে প্রতিটি ভোট কেন্দ্র ও আসাযাওয়ার রাস্তার খোঁজ খবর নেন। যেসমস্ত ভোট কেন্দ্র পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য।
ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পরিদর্শন।
ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা সরিষাজানী ভোট কেন্দ্র,
কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র,
১৮ নং বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শেখ সামছুল হক, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, নাগরপুর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনিসুজ্জামান (তুহিন), নাগরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজিম হোসেন রতন, নাগরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম খান, গয়হাটা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছাঃ মাকসুদা পারভীন মিশু, গয়হাটা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দেদোলসহ ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code