৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের জেল,জরিমানা

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের জেল,জরিমানা

Manual5 Ad Code

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual4 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায় বাল্য বিবাহ দেবার অপরাধে ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ জনকে ৪০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

Manual8 Ad Code

শুক্রবার দুপুরে মহারাজপুর চৌধুরীপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন এ রায় প্রদান করেন।

আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্টান্ড এলাকার বাবুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৬), এই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে মুনিরুল ইসলাম (৪৬), ঘোড়াস্টান্ড এলাকার বাবুল ইসলামের ছেলে আকতারুল ইসলাম (২১)।

Manual2 Ad Code

অর্থদন্ডকারীরা হলেন চৌধুরীপাড়া গ্রামের মৃত কালুর ছেলে শরিফুল ইসলাম (৪২), একই গ্রামের মৃত আজমুল হকের ছেলে আলমগীর কবির (৩২)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মহারাজপুর চৌধুরীপাড়া এলাকায় একটি বাল্য বিবাহ হচ্ছে। এ সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭, ৮ এবং ৯ ধারায় অভিযুক্ত ৩ জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ জনকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual2 Ad Code

তিনি আরও জানান, মানুষের মধ্যে সচেতনতা না হওয়া পর্যন্ত বাল্য বিবাহ রোধের অভিযান অব্যহত থাকবে।