১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতকানিয়া ৩টি ইউনিয়নে জাগো হিন্দু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে ত্রাণ বিতরণ

প্রকাশিত আগস্ট ২০, ২০২৩
সাতকানিয়া ৩টি ইউনিয়নে জাগো হিন্দু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে ত্রাণ বিতরণ

Manual2 Ad Code

জগদীশ দেবনাথ পূজন রাজস্থলীঃ

Manual1 Ad Code

জাগো হিন্দু পরিষদের ৩য় ধাপে ত্রান কার্যক্রম পরিচালনা করা হয় গত ১৬ আগষ্ট ২০২৩ইং রোজ বুধবার বন্যার্থ ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে সাতকানিয়া ৩টি ইউনিয়নে জাগো হিন্দু পরিষদ  সংযুক্ত আরব আমিরাত শাখার ত্রাণ বিতরণ করেন।জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাথে যোগাযোগ করে সাতকানিয়া ৩টি ইউনিয়নে কালিয়াইশ, আমিলিয়াইশ, পুরানগড়ের কিছু পরিবারে সহযোগিতা পাইনি। চট্টগ্রাম জেলা কমিটি সংযুক্ত আরব আমিরাত শাখায় যোগাযোগ করেন এবং সহযোগিতা দেওয়ার আশ্বাস দিন।জাগো হিন্দু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ হতে উক্ত ৩টি ইউনিয়ন ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা হয়।ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক অমিত পায়িয়াল, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক পলাশ ভট্টাচার্য, সহ মহিলা বিষয়ক সম্পাদক শ্রুতি দে, বৈশাখী চৌধুরী, সহ অনলাইন বিষয়ক সম্পাদক রিমন নাথ, সদস্য কৃষ্ণ ঘোষ, বিশাল দেবনাথ ও জাগো হিন্দু পরিষদ সাতকানিয়া উপজেলা শাখা আওতাধীন পুরানগড় ইউনিয়ন এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ সাতকানিয়া উপজেলা শাখা সম্মানিত সভাপতি ডাঃ প্রবীর চক্র বর্তী

Manual1 Ad Code