১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

পিচ্চি মানিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত আগস্ট ১০, ২০২৩
পিচ্চি মানিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Manual5 Ad Code

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারীতে পূর্ব শত্রুতার জেরে সালিশের কথা বলে ডেকে নিয়ে পিচ্চি মানিক নামের এক যুবককে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual2 Ad Code

বুধবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

Manual4 Ad Code

২৪ জুলাই ফতুল্লার চানমারী এলাকায় পিচ্চি মানিক নামে এক ব্যবসায়ীর নৃশংস মৃত্যুর ঘটনা ঘটে।

Manual8 Ad Code

জানা যায়, ভিকটিমের আসামিদের সঙ্গে নানা বিষয়ে পূর্ব শত্রুতা ছিল। ২৪ জুলাই রাতে পিচ্চি মানিক তার বন্ধুদের সঙ্গে চাঁদমারীর সেকশন বাড়ির উদ্দেশ্যে বের হন। রাত পৌনে ৯টায় মাউরাপট্টি দোতলা গার্মেন্টস সংলগ্ন স্থানে শরীফের গ্যারেজের সামনে পৌঁছালে আসামি শরীফ ভিকটিমকে সালিশের কথা বলে কৌশলে নিজের গ্যারেজের ভেতর নিয়ে যায়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত তুহিনসহ সঙ্গীয় অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমমের হাত-পা বেঁধে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তার চিৎকার শুনে বন্ধুরা এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করে। ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে আসামিরা পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত পিচ্চি মানিকের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় নয়জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলের, দাউদ (৫৫), শরীফ (৩৫), আরিফ (২৯), সজীব (২৭), শান্ত ওরফে ইয়াকুব আলী (২৩), নাঈম (২১), তুহিন (২৫), জিসান (২০), জুয়েল (২০) এবং অজ্ঞাতপরিচয় ৬/৭ জন।

Manual8 Ad Code

৮ আগস্ট দুপুরে বরগুনা জেলার আমতলী থানাধীন সোনাউটা এলাকা থেকে মাউরাপট্টি এলাকার মিজানের ছেলে তুহিনকে (২৫) গ্রেপ্তার করা হয়।