৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯
প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব

Manual3 Ad Code

 

আব্দুল করিম খুলশি (চট্টগ্রাম)
প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার (২৩ আগস্ট) চেরাগি পাহাড় মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক দুই প্রতারক হলো- এরশাদ রহমান (৩০) ও মারুফ হোসেন (৩০)।
র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান বিষিয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে এরশাদ ও মারুফ নামে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব সদস্যরা।
তিনি আরও জানান, র‌্যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে সাড়ে ৫ লাখ টাকা আদায় করে দুই প্রতারক। বিষয়টি জানতে পেরে র‌্যাব অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করে। তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code