৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নতুন অতিরিক্ত কমিশনার পেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৯
নতুন অতিরিক্ত কমিশনার পেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

Manual8 Ad Code

(সিএমপি)। রবিবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার এসএম মোস্তাক আহমেদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজিদের পুলিশ হেডকোয়ার্টাসের ন্যস্ত করার পাশাপাশি পৃথক এক আদেশে তাদের নতুন করে পদায়নও করা হয়।
সিএমপির অপরাধ ও অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার পদে দায়িত্বে থাকা আমেনা বেগম হজ্জ পালনের উদ্দেশ্যে ছুটিতে থাকায় বর্তমানে এ পদটি খালি। ইতিপূর্বে কুসুম দেওয়ান প্রশাসন ও ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। পরে ২০১৮ সালের নভেম্বরে তিনি রংপুরের ডিআইজি হিসেবে বদলি হন।