৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নবীনগরে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯
নবীনগরে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

Manual7 Ad Code

 

মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

Manual6 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেলে ডা: হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি ডা: মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, রূপনগর থানা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন টেনু, নবীনগর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, যুব ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন নাসির, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, ইউপি চেয়ারম্যান আজহার হোসেন জামাল, আবু মোছা, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম কে জসিম উদ্দিন, নবীনগর বাজার কমিটির সেক্রেটারী আশরাফুল ইসলাম জনি প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য খন্দকার আলামিন ও শাহ আলম সরকার। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ফ্রেন্ডস এসোসিয়েশন ৯৬ ব্যাচ।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে নবীনগরে মানসম্মত শিক্ষার বিস্তারে ডা: হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন এবং গুণগত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিকসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

Manual5 Ad Code