৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে ৩০টি মামলার আসামি বন্দুক যুদ্ধে নিহত

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯
পটুয়াখালীতে ৩০টি মামলার আসামি বন্দুক যুদ্ধে নিহত

Manual5 Ad Code
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী ও বরগুনা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, হত্যা-ডাকাতিসহ ৩০ মামলার আসামি চান মিয়া ওরফে চানু ডাকাত পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শনিবার (১০ অগাস্ট) রাত ২:৩০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বল্লভ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সদর থানার চার পুলিশ সদস্য আহত হয়েছে।

নিহত চান মিয়ার বিরুদ্ধে পটুয়াখালীর বিভিন্ন থানা ও বরগুনা জেলার আমতলী থানায় হত্যা, ডাকাতিসহ প্রায় ৩০টি মামলা রয়েছে বলে জানা যা । পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান একটি মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়েছে। 

তিনি আরও জানান, কোরবানী ঈদ উপলক্ষে পুলিশের টহল অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি নেয়ার প্রস্তুতি কালে পুলিশ চান মিয়াকে ধাওয়া করে। এ সময় চান মিয়া প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে চান মিয়া আহত হলে সদর হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

উল্লেখ্য যে, নিহত চান মিয়ার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার কলাগাছিয়ায়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান-রামদা উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code