৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন ও সম্পাদক জাহিদ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২২
বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন ও সম্পাদক জাহিদ

Manual4 Ad Code

এনামুল কবীর এনাম ,বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ

Manual1 Ad Code

বদলগাছী উপজেলা ছাত্রলীগের তৃ- বার্ষিক সম্মেলনে মো সুমন হোসেন কে সভাপতি ও মো জাহিদ হোসেন কে সাধারন সম্পাদক করে নতুন আংশিক কমিটি ঘোষনা করেছে। শনিবার রাতে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহনান রিজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। অবশেষে দীর্ঘ প্রায় সাত বছর পর (০৩ সেপ্টেম্বর ) বদলগাছী উপজেলা ছাত্রলীগের তৃ- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা অডিটোরিয়াম হল রুমে মো ফায়ছার রহমানের সভাপতিত্বে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ সূত্র জানায়, সর্বশেষ ২০১৬ সালের ১৬ জানুয়ারী বদলগাছী উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে মো ফায়সার রহমান সভাপতি এবং সামছুজ্জামান হিরা কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল। মেয়াদ শেষ হয়ে গেলেও সাংগঠনিক জটিলতা ও করোনার কারণে এতদিন সম্মেলন আয়োজন করতে পারেনি উপজেলা ছাত্রলীগ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গতকাল শনিবার বদলগাছী উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সারা উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সম্মেলনের দিন উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ শীর্ষ পদে আসন করে নিতে নিজেদের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পাড় করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শতে জেলা ছাত্রলীগের একজন নেতা জানান, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও উপজেলা ছাত্রলীগের সম্মেলন হচ্ছিল না। চলতি বছরের শুরুতে সম্মেলনের উদ্যোগ নেওয়া হলেও তা পিছিয়ে যায়। কেন্দ্র থেকে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা আসায় এবার দলের ত্যাগী ও তৃণমূলের ছাত্রনেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। উপজেলা ছাত্রলীগ সম্মেলন স্থানের অডিটোরিয়াম হল রুমের মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্মেলন স্থানসহ উপজেলা শহরের রাস্তার পাশে এবং দেয়ালে দেয়ালে নতুন পদ প্রত্যাশী ছাত্রলীগের নেতাদের ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে। রাস্তার মোড়ে মোড়ে নওগাঁ জেলা নেতাদের আগমনের প্রবেশ তোড়নও শোভা পাচ্ছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফায়সার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুজ্জামান হিরার সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগের সম্মেলন শুরু হয় শনিবার বেলা ১২ টায়। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক এমপি আব্দুল মালেক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি মো সাব্বির রহমান রিজভী এবং এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুব লীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ পিটু খাঁন,নওগাঁ ৪৮(৩) আসন মহাদেবপুর- বদলগাছী সাংসদ জনাব সেলিম উদ্দিন তরফদার ছেলিম,নওগাঁ ৪৮(৩) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএমডিএ রাজশাহীর সাবের চেয়ারম্যান ডঃ মো আকরাম হোসেন চৌধুরী, বদলগাছী উপজেলা আওয়ামীলিগের সভাপতি আবু খালেদ বুলু,সাধারন সম্পাদক মিজানুর রহমান কিশোর,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সালাম মন্ডল,প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আনোয়ার হোসেন।

Manual7 Ad Code