৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কবিতা – ত্রাণ

admin
প্রকাশিত জুলাই ১২, ২০২২
কবিতা – ত্রাণ

Manual4 Ad Code

ত্রাণ।
মানিক চক্রবর্তী।

Manual7 Ad Code

দিবে নাকি ত্রাণ বাপু
দিবে নাকি ত্রাণ,
তিন দিনের ভূখা আমি
দেশে আইছে বান।
ঘরের যত জিনিস গুলা
ভাইসা গেছে জলে,
এক বস্ত্রে আছি বাপু
লজ্জা কাকে বলে।
পুকুর ভরা মাছ ছিলো
গোলা ভরা ধান,
সব কিছু কাইড়া নিছে
সর্বনাশা বান।
দিবে নাকি ত্রাণ বাপু
দিবে নাকি ত্রাণ,
তিন দিনের ভূখা আমি
দেশে আইছে বান।
মারা গেলো হালের গরু
হলাম শোকে কাতর,
সব হারিয়ে নিঃস্ব আমি
বাঁধলাম বুকে পাথর।
বুকে এখন বাজে শুধু
সর্বহারার গান,
দিবে নাকি ত্রাণ বাপু
দিবে নাকি ত্রাণ।

Manual3 Ad Code