৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ

Manual3 Ad Code

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার রায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, একলাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

Manual3 Ad Code

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শওকত আলী এ রায় প্রদান করেন।

Manual3 Ad Code

দন্ডপ্রাপ্ত আসামী হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ মোজাম্মেল হক কালু।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমানারা জানান, ২০১৭ সালের ২০ অক্টোবর সকাল ৮ টায় র‌্যাব-৫ এর একটি দল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামে মোজাম্মেল হক কালুর বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ তাকে আটক করে। এ ঘটনায় র‌্যাব-৫ এর এসআই আব্দুল মাজেদ বাদী হয়ে তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার তৎকালিন ওসি (তদন্ত) আতিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমানাদি শেষে রবিবার দুপুরে বিচারক এই মামলার রায় প্রদান করেন।