৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আশুগঞ্জে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত দুই সহোদরে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২১
আশুগঞ্জে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত দুই সহোদরে

Manual5 Ad Code

আশুগঞ্জে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত দুই সহোদরে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী রুবেল (৩৩) ও পাবেল (২৩) নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুই সহোদর। এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা সাদেক মিয়া। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালশহর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত সাদেক মিয়া হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আশুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহ জানান, সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। পথে তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হয়। গুরুতর আহত হয় তাদের বাবা। তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Manual4 Ad Code