৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পূবাইলে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২১
পূবাইলে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Manual4 Ad Code

গাজীপুরের পূবাইলে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Manual6 Ad Code

রবিউল আলম স্টাফ রিপোর্টার গাজীপুরঃ-

Manual1 Ad Code

গাজীপুর মহানগরের পূবাইলের ইছালী এলাকার একটি বিল থেকে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর ময়মনসিংহের হোসেনপুর থানার টেংরাপাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে। তিনি ইছালী এলাকায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ইছালী এলাকার একটি বিলের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত এবং মাথার পিছনে ও গলার নীচে আঘাতে চিহ্ন রয়েছে।

Manual3 Ad Code

এসআই জাহাঙ্গীর আলম আরো বলেন, ঈদের দিন রাত থেকে আলমগীর নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ বিলের পানিতে ফেলে দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Manual5 Ad Code