৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপানবাবগঞ্জে র্র্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
চাঁপানবাবগঞ্জে র্র্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ

বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ৩ আগষ্ট শনিবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শেখটোলা জোতবিনোদ গ্রামস্থ জনৈক তোজাম্মেল হক তজু’র মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৩,২০৫ পিস ইয়াবা, ১ টি মোবাইল ফোন, ২ টি সীমকার্ডসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মিলন আলী (২০)কে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্র্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের কেতাবুর আলীর ছেলে।

Manual7 Ad Code

র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শেখটোলা জোতবিনোদ গ্রামস্থ জনৈক মোজাম্মেল হক তজু এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয় করছে ।

Manual8 Ad Code

উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেপ্তার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর আনুমানিক ২ টার দিকে সুকৌশলে অভিযান পরিচালনা করে উপরোক্ত মাদক ব্যবসায়ী মোঃ মিলন আলী (২০)কে নিষিদ্ধ সর্বনাশা ১৩,২০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

Manual3 Ad Code

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।