১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

একজন অনুকরণীয় কাউন্সিলর হাজী হাফিজুর রহমান

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
একজন অনুকরণীয় কাউন্সিলর হাজী হাফিজুর রহমান

Manual2 Ad Code

একজন অনুকরণীয় কাউন্সিলর হাজী হাফিজুর রহমান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :

বেলকুচি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী হাফিজুর রহমান বেলকুচিতে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। বর্তমান করোনা সঙ্কটকালে ব্যক্তিগত অর্থায়নে গড়ে তুলেছেন অক্সিজেন ব্যাংক। ইতোমধ্যে তার অক্সিজেন সিলিন্ডার করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহার করা হচ্ছে। ফোন করলেই পৌঁছে যাচ্ছে রোগীর বাড়িতে।

Manual3 Ad Code

হাজী হাফিজুর রহমানের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তিনি আরো বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার অর্ডার করেছেন, যাতে পুরো বেলকুচির মানুষের পাশে দাঁড়াতে পারেন। এছাড়া তিনি ওয়ার্ডের জনসাধারণের জন্য নিজের কার্যালয়ে একটি ডিজিটাল প্রেশার মাপার মেশিন রেখেছেন, যা দিয়ে সহজেই যে কেউ নিজের প্রেশার মাপতে পারেন।

Manual1 Ad Code

একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি অন্য সকলের কাছে অনুকরণীয়৷ আমরা আশা করি এভাবেই বদলে যাবে আমাদের বেলকুচি। জনপ্রতিনিধি হবেন জনবান্ধব।

Manual2 Ad Code

আমাদের বেলকুচি পরিবারের পক্ষ থেকে কাউন্সিলর হাজী হাফিজুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।