৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে ফ্রি স্যানিটারী ন্যাপকিন বিতরণ

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
ছাতকে বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে ফ্রি স্যানিটারী ন্যাপকিন বিতরণ

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধি:-
ছাতকে ২০১৮-১৯ইং অর্থবছরে উপজেলা পরিষদে উন্ন্য়ন তহবিলের অর্থায়নে উপজেলা নারী ফোরাম কর্তৃক বাস্তবায়িত নারী বান্ধব কর্মসূচীর আওতায় উপজেলা পর্যায়ে প্রাথমিক ভাবে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের মধ্যে ফ্রি স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা শামীমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নারী ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আমিনা জান্নাত বুশরা এবং পবিত্র গীতা পাঠ করেন নবম শ্রেণীর ছাত্রী রুপশ্রী দে। এছাড়াও অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, আবু হানিফা সায়মন, শিক্ষিকা মিনারা বেগম, হাফিজুন নেছা, রুশনা বেগম, মৌলী পাল, সম্পা দেবনাথ, তানিয়া বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code