১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

পূবাইলে লতা হারবাল বিডি লিমিটেডের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমকে সংবর্ধনা

admin
প্রকাশিত জুন ১০, ২০২১
পূবাইলে লতা হারবাল বিডি লিমিটেডের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমকে সংবর্ধনা

Manual7 Ad Code

পূবাইলে লতা হারবাল বিডি লিমিটেডের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমকে সংবর্ধনা

রবিউল আলম স্টাফ রিপোর্টারঃ-গাজীপুর

Manual8 Ad Code

গাজীপুরের পূবাইল থানার মাঝুখান এলাকায় লতা হারবাল বিডি লিমিটেডের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।বুধবার ৯ জুন বিকেলে পুবাইলের মাঝুখান এলাকার লতা হারবালের নিজস্ব কার্যলয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আয়ুব আলী ফাহিমের হাতে মানপত্র তুলে দেওয়া হয়। ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিশের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা ফজলুল হক মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লতা হারবালের চেয়ারম্যান মোঃ আয়ুব আলী ফাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন, পুবাইল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক ভুইঁয়া, লতা হারবাল বিডির জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব, ৪০নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সদস্য সচিব সোলেমান হোসেন, পূবাইল থানা আওয়ামী যুবলীগ এর সভাপতি পদপ্রার্থী বেলায়েত হোসেন মোল্লাসহ স্থানীয় আওয়ামী অঙ্গ সংগটনের নেতাকর্মী ও স্থানীয় মুরব্বিগন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আয়ুব আলী ফাহিম বলেন, দেশ ও বিদেশে বিভিন্ন জায়গায় আমার ব্যাবসা থাকলেও আমি গাজীপুরের মাটি ও মানুষকে সবচেয়ে বেশী আপন মনে করি। তাই গাজীপুরের মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই। এসময় তিনি সকলের সহোযোগীতা ও দোয়া কামনা করেন।

Manual8 Ad Code