১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)

admin
প্রকাশিত জুন ৩, ২০২১
কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)

Manual1 Ad Code

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)

Manual2 Ad Code

সুমাইয়া আক্তার শিখা; স্টাফ রিপোর্টার :

(০৩ জুন বৃহস্পতিবার) দুপুর ০২:০০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মোঃ খাইরূল আলম, পুলিশ সুপার কুষ্টিয়ার এর সভাপতিত্বে অফিসার ইনচার্জ এবং পুলিশ সুপার কুষ্টিয়ার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) সাক্ষরিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ পুলিশ সুপার কুষ্টিয়ার সহিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে সাক্ষর করেন। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে পুলিশ সুপার APA এর কার্যসম্পাদন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অফিসার ইনচার্জগণের সহিত বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

Manual1 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া।

Manual2 Ad Code