দিনাজপুর আব্দুর রহিম সুপার মার্কেটের নতুন মোতওয়াল্লী নিযুক্ত।
মোঃ জসিম উদ্দিন;স্টাফ রিপোর্টার :
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বাহাদুর বাজারস্থ এলাকার আব্দুর রহিম সুপার মার্কেটের নতুন মোতওয়াল্লী মোঃ তোয়াক্কুর রহিম ওরফে সায়েম এবং মোছাঃ জাফরান আরা বেগমকে সহকারী মোতওয়াল্লী করে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের এক স্মারকে তাদের ৫ বছরের জন্য মোতওয়াল্লী এবং সহকারী মোতওয়াল্লী নিয়োগ করা হয়। যার স্মারক নং-১৬.০২.০০০.০৬১.০৩১.০০০.৫২-১৫৯। তারিখ-২৫-০৫-২০২১।
সূত্রে স্মারকে বলা হয় (১) ই,সি,নং-১২৩০৯, আব্দুর রহিম ওয়া্ফ এস্টেট, সদর,দিনাজপুর (২) মোছাঃ জাফরান আরা বেগম কতৃক দাখিলকৃত গত ০২/০৯/২০২০ ইং তারিখের মোতওয়াল্লী নিয়োগ সংক্রান্ত আবেদন (৩) মোঃ তোয়াক্কুর রহিম কতৃর্ক দাখিলকৃত গত ০৭/০৩/২০২১ ইং তারিখের মোতওয়াল্লী নিয়োগ সংক্রান্ত আবেদন এবং (৪) স্থানীয় ওয়াক্ফ হিসাব নিরীক্ষক কতৃর্ক দাখিলকৃত গত ১৪/০৩/২০২১ তারিখের তদন্ত প্রতিবেদনের
প্রেক্ষিতে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক, ঢাকার সহকারী প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাহাদুর বাজার এলাকার আব্দুর রহিম সুপার মার্কেটের পূর্বের মোতওয়াল্লী মৃত-জিল্লুর রহিমের জ্যেষ্ঠ পুত্র মোঃ তোয়াক্কুর রহিমকে মোতওয়াল্লী এবং মোতওয়াল্লীকে এস্টেটের কাজে সহযোগিতা করার লক্ষ্যে মোতওয়াল্লীর ছোট বোন এবং ইসলামপুর বিরামপুর, জেলা- দিনাজপুর স্বামী-মৃত আল মাসুম পারভেজের স্ত্রী মোছাঃ জাফরান আরা বেগমকে একই সময়ের জন্য সহকারী মোতওয়াল্লী নিয়োগ দেন।
উল্লেখ থাকে যে, পূর্বের মোতওয়াল্লী মোঃ জিল্লুর রহিম। গত ২৪/০৮/২০২০ তারিখে মোঃ জিল্লুর রহমানের মৃত্যু হয়। তার মৃত্যুর পর মোতওয়াল্লীর পদটি শূণ্য ছিল। গত ২৫/০৫/২০২১ তারিখে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক, ঢাকা এর স্মারকে ২জনকে মোতওয়াল্লী নিয়োগ করায় শূণ্য পদটির অবসান হলো।
( বি: দ্র: বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের কপি সংযুক্ত)