৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শাহ আমানত (রহ.) ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

admin
প্রকাশিত আগস্ট ২, ২০১৯
শাহ আমানত (রহ.) ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

Manual4 Ad Code

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

Manual5 Ad Code

হযরত শাহসুফি আমানত খান (রহ.) এর পবিত্র বার্ষিক ওরশ উপলক্ষে দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প দরগাহ শরীফ প্রাঙ্গণে (২আগস্ট) শ্রক্রবার অনুষ্ঠিত হয়। দরগাহ শরীফ ও আমানত খান ফাউন্ডেশনের উদ্যোগে এতে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীন শাহসুফি শাহজাদা সৈয়দ মুহাম্মদ বেলায়েত উল্লাহ খান হাসানী (মজিআ)। প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ মিয়ার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শাহজাদা ইজাজ উদ্দীন মোহাম্মদ আজীম খান, শাহজাদা সৈয়দ মোহাম্মদ আরিফ উল্লাহ খান, এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ আবদুর রহিম, সাহাবুদ্দিন হাসান বাবু, আব্দুলকরিম প্রমুখ। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. সোহানা আকতার, ডা. ওমর ফারুক খান, ডা. মশিউর রহমান অনি।

Manual6 Ad Code