৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় মাছের খামারের বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ নিধন

admin
প্রকাশিত মে ২৬, ২০২১
রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় মাছের খামারের বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ নিধন

Manual8 Ad Code

রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায়
মাছের খামারের বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ নিধন

Manual3 Ad Code

আইয়ুব হোসেন ইমন, রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় হাজী আমিন মৎস্য খামারে মাদক বিক্রেতারা বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ রয়েছে। এতে খামারের প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরুণা এলাকায়।

Manual7 Ad Code

হাজী আমিন মৎস্য খামারের মালিক ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আমিন জানান, প্রতিবছর তার খামারে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন।

চলতি বছরেও কার্গো, রুই, কাতলা, গ্রাসকাপ, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। গত দুদিন আগে বরুণা এলাকার মাদক বিক্রেতা দিপু, মোমেন ও রাসেলের মাদক ব্যবসায় বাঁধা দেন তিনি।

এর জেরেই মঙ্গলবার রাতের যে কোন সময় ঐ মাদক বিক্রেতারা তার মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

Manual7 Ad Code

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নিবো।

Manual5 Ad Code