
এলেঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের এলেঙ্গা প্রেসক্লাবের ১১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা আজ ২৪মে সোমবার সন্ধ্যায় এলেঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলন।
উল্লেখ্য, ২০১৩ সালে এলেঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। আসছে আগামী পহেলা জুন মঙ্গলবার ২০২১ খ্রি. সন্ধ্যায় এলেঙ্গা প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হইবে। প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক করার লক্ষ্যে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এলেঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন আহবায়ক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন, সদস্য মোঃ শরীফ মোল্লা, সাহেদ মোল্লা, মোঃ সোহেল, মোঃ মনির, মোঃ সায়েম সহ মোঃ কাউছার আহমেদ প্রমুখ।
প্রস্তুতি সভা সঞ্চালনা করেন এলেঙ্গা প্রেসক্লবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন মোল্লা।