১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

৫ হাজার টাকার বন্ডে ও পাসপোর্ট জমা দেয়ার শর্তে জামিন পেলেন সাংবাদিক রোজিনা

admin
প্রকাশিত মে ২৩, ২০২১
৫ হাজার টাকার বন্ডে ও পাসপোর্ট জমা দেয়ার শর্তে জামিন পেলেন সাংবাদিক রোজিনা

Manual6 Ad Code

৫ হাজার টাকার বন্ডে ও পাসপোর্ট জমা দেয়ার শর্তে জামিন পেলেন সাংবাদিক রোজিনা

 

 

সুমাইয়া আক্তার শিখা,স্টাফ রিপোর্টারঃ-

অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন আদালত।

Manual7 Ad Code

রোববার আজ (২৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। আদেশে পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

Manual6 Ad Code

এরআগে গত বৃহস্পতিবার (২০ মে) রোজিনা ইসলামের জামিন শুনানি শেষে রোববার (২৩ মে) আদেশের দিন ধার্য করেন আদালত।

Manual4 Ad Code

গত মঙ্গলবার (১৮ মে) দুপুরে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম এ নির্দেশ দেন।

এর আগে রোজিনার বিরুদ্ধে করা স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা ডিবিতে স্থানান্তর করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।

এদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অব্যাহত রেখেছিল বিভিন্ন সংগঠন।

Manual1 Ad Code