১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

প্রকাশ্যে আ’লীগ নেতার টাকা ছিনতাইয়ের অভিযোগ!

admin
প্রকাশিত মে ২২, ২০২১
প্রকাশ্যে আ’লীগ নেতার টাকা ছিনতাইয়ের অভিযোগ!

Manual2 Ad Code

প্রকাশ্যে আ’লীগ নেতার টাকা ছিনতাইয়ের অভিযোগ!

 

Manual4 Ad Code

 

মোঃ মমিন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন ধলাপাড়া সিটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমানকে নাজেহাল করে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ।

গত বৃহস্পতিবার ধলাপাড়া সিটি ব্যাংক শাখার কাছে রাস্তায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. মজিবুর রহমান ধলাপাড়া বাজারের সিটি ব্যাংকের শাখা থেকে দুই লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার জন্য রাস্তায় বের হন।

তিনি ধলাপাড়া বাজারের গাংগাইর মোড়ে পৌঁছলে আগে থেকে অপেক্ষমান দক্ষিণ ধলাপাড়া গ্রামের ১৮-২০জন বখাটে অতর্কিতভাবে ঘিরে ফেলে এবং মুখ ও হাত চেপে ধরে পকেটে থাকা টাকা নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার আ’লীগ নেতা ও আমজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বিএসসি জানান, ছিনতাইকারীরা স্থানীয় হওয়ায় তার পরিচিত। ছিনতাইকারীদের মধ্যে দক্ষিণ ধলাপাড়া গ্রামের মৃত ইয়ার মামুদ ঠান্ডুর ছেলে শহীদ মিয়া, মৃত শাজাহানের ছেলে মো. জাহাঙ্গীর, মৃত মর্তুজ আলীর ছেলে মো. ইব্রাহিম, মৃত তুষার মিয়ার ছেলে মো. আকাশ মিয়া, মৃত মিনহাজ উদ্দিন সিকদারের ছেলে চন্দন সিকদার, মো. শাজাহানের ছেলে মো. শরীফ ও মো. ছেন্টু মিয়ার ছেলে মো. সিফাতকে তিনি চিনতে পেরেছেন।

Manual5 Ad Code

তারা সহ ১৮-২০জন বখাটে ছিনতাই কাজে অংশ নেয়। তিনি ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঘাটাইল থানা পুলিশকে অবহিত করেছেন।

Manual3 Ad Code